home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

মো. নূর নবী শেখ
স্পোর্টস ডেস্ককলম২৪.কম

আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:২৯

Facebook
Twitter

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হওয়ার কথা ছিল নিগার সুলতানা জ্যোতির দলের। তবে সকাল থেকেই টানা বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। আর আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে না খেলেই সরাসরি শেষ চারের টিকিট নিশ্চিত করল বাংলাদেশ নারী দল।

বৃষ্টিভেজা আবহাওয়ার কারণে জাপানের নাগোয়ায় ম্যাচের আগের দিনগুলোতেও পুরোদমে অনুশীলন করতে পারেননি বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টের প্রথম দিনেই স্থানীয় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিশিনের কোরিগি অ্যাথলেটিক পার্কে নির্ধারিত সময় সকাল ৯টায় ম্যাচ শুরু করার কথা থাকলেও বৃষ্টির কারণে মাঠ খেলার উপযোগী করা সম্ভব হয়নি।

নিয়মানুযায়ী ২০ ওভারের ম্যাচ আয়োজন সম্ভব না হলে সুপার ওভারের মাধ্যমে বিজয়ী নির্ধারণের চেষ্টা থাকার কথা ছিল। তবে বৃষ্টি না থামায় তাও সম্ভব হয়নি। ফলে দুই দলের আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংকে বিবেচনায় নেওয়া হয়। বর্তমানে বাংলাদেশের মেয়েদের র‍্যাঙ্কিং ১০, অন্যদিকে চীনের অবস্থান ৩৭ নম্বরে।

র‍্যাঙ্কিংয়ের এ বিশাল ব্যবধানে এগিয়ে থাকার সুবিধা কাজে লাগিয়েই কোনো বল না খেলে বাংলাদেশ নারী ক্রিকেট দল এশিয়ান গেমসের সেমিফাইনাল নিশ্চিত করল। ফাইনালে ওঠার লড়াইয়ে টাইগ্রেসদের সম্ভাব্য প্রতিপক্ষ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার ভারত-জাপান কোয়ার্টার ফাইনালে যে ভারত নিরঙ্কুশ ফেবারিট, সেটি না বললেও চলে।

কদিন আগেই এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। সেই ব্যর্থতা ভুলে এবার ঘুরে দাঁড়াতে চায় লাল-সবুজের মেয়েরা।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।